Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৪ জানুয়ারি ২০২৬

গানেই গড়া বন্ধুত্ব: কনা-পূজা চেরির জনপ্রিয় জুটির স্মৃতির আড্ডা

কনার ফেসবুকের ভিডিও থেকে নেওয়া ছবি।

কনার ফেসবুকের ভিডিও থেকে নেওয়া ছবি।

পূজা চেরি অভিনীত বেশির ভাগ সিনেমাতেই কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমার গান দিয়েই দুজনের মধ্যে গড়ে উঠেছে পেশাগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সময়ের সঙ্গে সেই সম্পর্ক রূপ নিয়েছে জনপ্রিয় এক জুটিতে। সম্প্রতি হঠাৎই মুখোমুখি দেখা হলো এই নায়িকা-গায়িকার। আর সেই দেখাতেই স্মৃতি রোমন্থনের এক মজার আড্ডা ধরা পড়ল কনার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে।

ভিডিওতে পূজার কাছে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন কনা। প্রশ্নের শুরুতেই তিনি জানতে চান, পূজার প্রথম সিনেমার নাম কী। সময় না নিয়ে সঙ্গে সঙ্গেই পূজা জানান, তাঁর প্রথম সিনেমা ছিল ‘নূরজাহান’। এরপর কনা জানতে চান, সেখানে তাঁর গাওয়া কোনো গান ছিল কি না। জবাবে পূজা গেয়ে শোনান সেই সিনেমার জনপ্রিয় গান ‘মন বলেছে তোর সাথে যাব’।

এরপর দ্বিতীয় সিনেমা নিয়ে প্রশ্ন করেন কনা। পূজা জানান, তাঁর দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন ২’। এখানেও কনার গান ছিল এই প্রশ্নের উত্তরে পূজা গেয়ে ওঠেন জনপ্রিয় গান ‘ও হে শ্যাম’। পূজার গায়কী শুনে বেশ খুশি হন কনা এবং হেসে প্রশংসাও করেন।

তৃতীয় প্রশ্নে কনা জানতে চান, পূজার তৃতীয় সিনেমার নাম। কিছুটা ভেবে পূজা জানান, সেটি ছিল ‘দহন’। তবে এই সিনেমায় কনার কোনো গান ছিল কি-না তা মনে করতে পারেন না পূজা। তখন কনা তাঁকে মনে করিয়ে দেন ‘প্রেমের বাকশো’ গানটির কথা। গানটি মনে পড়তেই নাচতে নাচতে গাইতে থাকেন পূজা, যদিও কথা ভুলে যাওয়ায় কনার কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।

পরবর্তী সিনেমার নাম কনা নিজেই উল্লেখ করেন ‘শান’। এ ছাড়া ‘গলুই’, ‘সাইকো’ সহ পূজা অভিনীত আরও বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কনা। প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকে। মনোযোগী ছাত্রীর মতো উত্তর দিতে থাকেন পূজা। এ সময় দূর থেকে কেউ একজন পূজাকে ডাকলে কনা মজার ছলে বলেন, ‘আহা রাফী, দাঁড়াও, একটা কাজ করছি।’

এই স্মৃতির খেলায় কখনো কনা, কখনো পূজা এগিয়ে ছিলেন। কিছু সিনেমার নাম কনা ভুলে গেলে তা মনে করিয়ে দেন পূজা নিজেই। তিনি জানান, ‘জ্বিন’ ও ‘ব্ল্যাকমানি’ সিনেমার গানেও তিনি ঠোঁট মিলিয়েছেন।

সবশেষে কনা আশার কথা শোনান- ‘আমাদের আরও গান আসবে, ইনশা আল্লাহ।’ এ কথা শুনে কনাকে জড়িয়ে ধরে পূজা বলেন, ‘ধন্যবাদ আপু, তোমার সঙ্গে অনেকগুলো গান আছে। এই জুটি বহাল থাকুক।’

গান আর স্মৃতিতে ভর করে কনা-পূজা চেরির এই আন্তরিক আড্ডা আবারও প্রমাণ করল বাংলাদেশি সিনেমায় তাঁদের জুটি দর্শক শ্রোতাদের কাছে কতটা প্রিয়।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়