ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ২৩ এপ্রিল ২০২০

অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চাইলো বিএফডিসি

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। যার ফলে মার্চ মাসে কর্মকর্তা-কর্মচারিদের বেতন পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। কর্মকর্তা-কর্মচারিদের বেতন ও বিভিন্ন প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়েছে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির বর্তমান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।  

তিনি বলেন, বিএফডিসির ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিলের বেতন দিতে অনুদান প্রয়োজন। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিলে কোনো অর্থ নেই। আগে বিএফডিসির নিজস্ব আয় থেকে এই কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া হয়েছে।

তিনি জানান, তিন কোটি টাকার একটি অনুদান পেয়েছিল সংস্থাটি। সেই অনুদান ও বিএফডিসির আয় দিয়ে গত ফেব্রুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে। 

নুজহাত ইয়াসমিন আরো জানান, বিএফডিসির আর্থিক ঘাটতি মেটাতে অর্থ মন্ত্রণালয়ে ২১ কোটি টাকার অনুদানের আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে ২৩ মার্চ মন্ত্রণালয় থেকে কিছু তথ্য-উপাত্ত চাওয়া হয়। বৃহস্পতিবার এসব তথ্য পাঠানো হয়েছে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়