বিনোদন ডেস্ক
মাকে নিজের পাশে বসা দেখছিলেন, মৃত্যুর আগে ইরফান খান
সংগৃহীত ছবি
এক অমিত প্রতিভাধর শিল্পী ইরফান খান। মারা গেছেন মাত্র ৫৪ বছর বয়সে। বলিউডের শক্তিমান এই অভিনেতার শেষ সময়ের ইচ্ছে ছিল- মায়ের মায়াবিণী মুখের হাসি অন্তত একটি বার দেখার। কিন্তু না, সেই ইচ্ছে পূরণ হলো না।
মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী সুতপা, ছেলে বাবিল, সাবেক ম্যানেজার আসিফ এবং ড্রাইভার। তবে মরার আগে ইরফান খান তার মায়ের কথাই বলছিলেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানান ম্যানেজার আসিফ। তিনি তার মাকে নিজের পাশে বসা দেখছিলেন। তার ধারণা মা তাকে নিতে এসেছেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ইরফানের মা সাইদা বেগম জয়পুরে মারা গেছেন। সারা ভারত লকডাউনে থাকায় শেষবারের মতো মায়ের মুখ দেখা হয়নি ইরফানের। ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি।
মাকে শেষ দেখা না দেখতে পারার বেদনা ইরফানকে কষ্ট দিয়েছে। সেই কষ্ট সইতে না পেরেই যেন তাড়াহুড়ো করে মায়ের কাছে চলে গেলেন এই অভিনেতা। মৃত্যুর শেষ সময় পর্যন্ত মায়ের কথা স্মরণ করে ইরফান সেই কথাই জানান দিয়ে গেলেন।
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























