বিনোদন প্রতিবেদক
ইরফান খানের মৃত্যুতে বাকরুদ্ধ ফারুকী!
সংগৃহীত ছবি
কোলন ইনফেকশন নিয়ে গতকাল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা গেছেন বলিউড অভিনেতা ইরফান খান। প্রিয় অভিনেতার মৃত্যুতে বাকরুদ্ধ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী!
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত চলচ্চিত্র ‘ডুব’। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় ছবিটি। ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেন মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটি প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফান খান ফিল্মস।
মোস্তফা সরয়ার ফারুকীর ছবিতে অভিনয় ও তার প্রতি বিশ্বাস রেখে বিনিয়োগ করেছিলেন ইরফান খান। সকালে উঠেই তার মৃত্যুর খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফারুকী। নিজের ফেসবুকে লেখেন, অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে দিনটা শুরু হলো।
ফারুকী বা ইরফান খানের ভক্তরা শোক ও সমবেদনা জানালেও ফারুকী কোনো উত্তর দিচ্ছেন না। যেন প্রিয় অভিনেতার মৃত্যুতে তিনি বাকরুদ্ধ!
এমন অবস্থায় ফারুকী একটি সংবাদ মাধ্যমকে বলেন, এই মুহূর্তে আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি যেমন অসাধারণ একজন অভিনেতা ছিলেন, তেমনই একজন ভালো মানুষ ছিলেন। তাকে হারানোর ক্ষতি কখনো পূরণ হবে না।
‘ডুব’ চলচ্চিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও পার্নো মিত্র।
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























