বিনোদন ডেস্ক
‘ভালবাসার মানুষকে কাছে টেনে নিবো’
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। প্রাণঘাতী করোনায় বর্তমানে লন্ডনে আটকা তিনি। তবে এসময়ে স্বাভাবিক জীবন যাপন করতে না পারায় হাঁপিয়ে উঠেছেন অভিনেত্রী। এদিকে ভারতজুড়ে চলছে এখন লকডাউন। তাই দেশে ফেরা সম্ভব হয়নি রাধিকার।
লকডাউন উঠে গেলে প্রথম কোন কাজটা করবেন রাধিকা? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়াকে’ দেয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরবো, ভালবাসার মানুষকে কাছে টেনে নেবো। কত দিন সবাইকে দেখি না। ‘আই উইল রি-এস্ট্যাব্লিশ ফিজিক্যাল কনট্যাক্ট উইথ এভরিওয়ান।
এই যে দীর্ঘ দিনের লকডাউন মানসিক দিক দিয়েও পরিবর্তন এনেছে বহু মানুষের। কেউ হতাশায় ডুবেছেন আবার কেউ বা নতুনভাবে খুঁজে পেয়েছেন নিজেকে। আর রাধিকা?
তিনি বললেন, লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাকে। কিন্তু ঠিক দুসপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে। তবে নিজের জীবনের উপর যে কারো কোনো অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে সবাইকে।
এই কোয়ারান্টাইনে আপাতত লন্ডনের বাড়িতেই বন্দি রাধিকা। নতুন ভাষা শিখছেন, রান্না করছেন টুকটাক। আর কবে সবকিছু শান্ত হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন।
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























