ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৩০ এপ্রিল ২০২০

দৈনিক ভিত্তিতে কাজ করা মানুষদের জন্য টনির তহবিল গঠন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে সোচ্চার যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিনেতা টনি ডায়েস। সেখান থেকে নানাভাবে দেশের মানুষকে সচেতন করেছেন তিনি। এবার দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে দৈনিক ভিত্তিতে কাজ করা কর্মচারীদের জন্য তহবিল গঠন করছেন এই অভিনেতা।

গেল ২৭ এপ্রিল নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তহবিল গঠনের ঘোষণা দেন টনি ডায়েস। সেখানে এ অভিনেতা লেখেন, বাংলাদেশের টেলিভিশন এবং চলচ্চিত্রের মাধ্যমে যেসব কর্মী দৈনিক ভিত্তিতে কাজ করেন করোনাভাইরাসের কারণে তারা এখন বিপদে আছেন। তাদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করতে আমার এই উদ্যোগ।

সেখানে এই অভিনেতা জানান, এই তহবিলের প্রাথমিক লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে আট লাখ টাকা। অনেকেই টনি ডায়েসের আহ্বানে সাড়া দিয়ে এই তহবিলে অর্থ দিচ্ছেন। এরই মধ্যে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা উঠেছে।

এদিকে করোনাভাইরাসের এই সময়ে সহস্র সুমনের লেখা কবিতা 'এ যাত্রায় বেঁচে গেলে' অবলম্বনে একটি ভিডিওচিত্র নির্মাণ করেন টনি ডায়েস। গত ১৮ এপ্রিল তা ইউটিউবে প্রকাশ পেয়েছে। এতে অংশ নেন প্রবাসী ২১ তারকা। ভিডিওটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

অন্যদিকে গেল জানুয়ারিতে দীর্ঘ পাঁচ বছর পর দেশ আসেন টনি ডায়েস। কয়েকদিন দেশে কাটিয়ে ২৭ জানুয়ারি একটি ফ্লাইটে নিউইয়র্ক ফিরে যান এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৮ সালের শেষের দিকে স্ত্রী প্রিয়া ডায়েসকে ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান টনি ডায়েস। বর্তমানে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়