ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

জুবেদ আহমেদ

প্রকাশিত: ২১:২৫, ২ মে ২০২০

ঋষি কাপুরের ভুলে মিঠুনের ভাগ্য প্রসারিত

মিঠুন চক্রবর্তী তখন বলিউডের একজন নবাগত এ্যাকশন হিরো

১৮৮৫ সালে কে সি বোকারিয়া পরিচালিত 'প্যায়ার ঝুকতা নেহি' ছবির মাধ্যমে বলিউডে শুরু হয় তাঁর বাজিমাত অথচ সেদিন এই ছবিতে নায়ক হিসেবে থাকার কথা ছিল সদ্য প্রয়াত বলিউডের চিন্টুজি খ্যাত ঋষি কাপুরেরআশির দশকের এই রোমান্টিক হিরোর জনপ্রিয়তা তখন তুঙ্গে।বলিউডের রোমান্টিক ছবি আর ঋষি কাপুর যেন একে অন্যের পরিপূরক।এমতাবস্থায় চিন্টুজি নিজের ব্যস্ততার কারণে কে সি বোকারিয়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য হন

বোকারিয়া তখন রোমান্টিক হিরোর অভাবে নিজের ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায়উপায় না দেখে বিকল্প হিসেবে মিঠুন চক্রবর্তীর মতো একজন এ্যাকশন হিরোকে নিতে বাধ্য হনআশার দোলাচলে থেকেই ছবির শুটিং চালিয়ে যান তিনিএর মধ্যে 'ডিস্কো ড্যান্সার' নামে মিঠুনের অন্য একটা ছবি মুক্তি পায়। এটি বেশ সফলতাও অর্জন করে। মিঠুন বলিউডের এ্যাকশন হিরো আর ড্যান্সিং স্টার নামে পরিচিত হতে থাকেন

১৯৮৩ সালে 'প্যায়ার ঝুকতা নেহি' ছবির শুটিং শেষ হয়একজন একশন হিরো আর ড্যান্সিং স্টারকে রোমান্টিক ছবিতে বলিউডের দর্শকরা কতটা গ্রহণ করবে সেই দ্বিধাদ্বন্দ্বে সকলে ভুগতে থাকায় পুরো দুই বছরই বোকারিয়া তাঁর ছবি মুক্তি দেওয়া থেকে বিরত থাকেনছবিটি মুক্তির দেওয়ার ব্যাপারে যখন কেউই আগ্রহ প্রকাশ করছিলেন না, তখন বোকারিয়া তাঁর একক সিদ্ধান্তে ছবিটি মুক্তির দিন-তারিখ ঠিক করেনছবিটি মুক্তির পরই পায় ব্যাপক ব্যবসা সফলতাএই ছবির জন্য পরিচালক কে সি বোকারিয়া 'সিলভার জুবিলি' পুরস্কার অর্জন করেনবলিউডের দর্শকরা আবিষ্কার করেন আরেকজন রোমান্টিক হিরো

ছবিটির ঈর্ষণীয় সফলতা দেখে নিজের ভুলের জন্য ঋষি কাপুর খুবই আক্ষেপ করেছিলেনতবে পরে তিনি কে সি বোকারিয়াকে ফিরিয়ে দেওয়ার মতো এমন ভুল আর করবেন না বলে বোকারিয়ার কাছে অঙ্গীকারও করেনএরপর কে সি বোকারিয়ার পরিচালনায় ঋষি কাপুরের নসীব 'আপনা আপনা' ছবি মুক্তি পায় এবং সুপারহিট হয়কিন্তু ততদিনে মিঠুন চক্রবর্তী নিজের নামের সাথে রোমান্টিক হিরো তকমাটিও দখলে নিয়ে নেন।

ঋষি কাপুরের সেই ভুল সেদিন মিঠুন চক্রবর্তীর ভাগ্যকে প্রসারিত করেছিল সে বিষয়ে কারও দ্বিমত ছিল না,আজও নেই

 

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়