বিনোদন
আপডেট: ১০:৩৪, ৭ মে ২০২০
ঘরবন্দি সময়ে বাড়িতে কী করছেন পূজা চেরি
করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সব মানুষই ঘরবন্দি সময় পার করছেন। ঘরবুন্দি অবস্থায় রয়েছেন বিনোদন জগতের তারকারাও। নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিচ্ছেন ভক্তদের। তাদের মতোই শিশুশিল্পী থেকে রাতারাতি নায়িকা বনে যাওয়া পূজা চেরিও ঘরেই সময় কাটাচ্ছেন রান্না শিখে আর বই পড়ে পড়ে। সঙ্গে দেখছেন প্রচুর দেশি বিদেশি সিনেমা।
পূজা চেরি তার নতুন ফেসবুক আইডি থেকে প্রথমবার লাইভে আসেন। সেখানে তিনি করোনা পরিস্থিতিতে কাটানো জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ঘরবন্দী বোরিং সময় কাটছে তার। এ সময় তিনি রান্না শিখছেন আর ক্লাসের বই পড়ছেন।
লাইভে তার ভক্তরা মজার মজার সব কমেন্ট করেন। একজন ভক্ত মজা করে বলেন, তোমাকে কিডন্যাপ করতে চাই পূজা। বিষয়টি মজা হিসেবে নিয়ে উত্তর দেন পূজা। অনেকেই তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। পূজাও তাদের প্রতি শুভকামনা জানান।
পূজা বলেন, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এ ভাইরাস সম্পর্কে আমরা সবাই অবগত। যেহেতু এটি আমাদের জন্য ক্ষতিকর এবং ক্রমেই প্রকট হচ্ছে তাই সবাইকে সচেতন থাকার বিনীত অনুরোধ করছি। বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হোন।
এছাড়া পূজা রমজানের শুভেচ্ছা জানান সকলকে। তিনি তার জন্যও দোয়া প্রত্যাশা করেন।
উল্লেখ্য, বেশকিছু ছবির কাজ হাতে থাকলেও করোনার কারণে আটকে আছে সব। আর তাই ঘরবন্দী থেকে পরিবারের সঙ্গে সময় কাটছে পূজার। দেখছেন দেশি-বিদেশি প্রচুর সিনেমা। এবং বন্ধুদের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিয়ে সময় পার করছেন এ নায়িকা।
আইনিউজ/এইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























