বিনোদন
আপডেট: ১৩:৩৭, ৭ মে ২০২০
মানুষের জন্য খাবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে সালমানের গাড়ি
শুরু থেকেই করোনাকালীন বিভিন্ন ধরণের সহায়তা করে যাচ্ছেন বলিউড সুপার স্টার সালমান খান।
লকডাউনের কারণে পানভেলের বাগান বাড়িতে পরিবারের অনেককে নিয়ে আটকে পড়ছেন বলিউড ভাইজান। পানভেলের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ট্রাকে করে তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এসবের পাশাপাশি এবার আরও এক উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা।
জানা যাচ্ছে, এবার মুম্বইয়ের রাস্তায় 'বিয়িং হাঙরি' নামে ট্রাক নামিয়েছেন সালমান। ওই ট্রাকে খাবার ভরে, তা কভিড আক্রান্ত অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর। অর্থাত মুম্বাইয়ের রাস্তায় থাকা অসহায় মানুষগুলির পেট ভরাতে খাবার বোঝাই ট্রাক নামানো হয়েছে সালমানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ফেডেরশনের অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে ওই খবর।
সালমানের বিয়িং হাঙরি ট্রাক রাস্তায় নামার পরই সেই ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়াতে। ছড়িয়ে পড়ে হু হু করে।
সূত্র: জি-নিউজ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























