ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ৯ মে ২০২০

মুম্বাই পুলিশের পাশে এবার হৃতিক রোশন

বিনোদন: ভারতে ৩য় দফায় চলছে লকডাউন। লকডাউনকে সফল করতে মাঠে নেমেছে পুলিশ।

জীবন বাজি রেখে কাজ করছে মুম্বাইয়ের আইন রক্ষাকারীরা ৷  নানাভাবে সাহায্য করতে দেশটির অনেক তারকা তাদের পাশে দাঁড়িয়েছেন।

এবার তাদের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন। মুম্বাই পুলিশদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছেন  তিনি ।

হৃতিকের পাঠানো হ্যান্ড স্যানিটাইজার হাতে পুলিশকর্মীদের একটি ছবি পোস্ট করে অভিনেতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাইবাসীর খেয়াল রাখার জন্য সেই টুইট শেয়ার করে হৃতিকও  ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে।

শুধু স্যানিটাইজার নয় এর আগে করোনা মোকাবিলায় হৃতিক রোশন মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের হাতে N95 মাস্ক তুলে দিয়েছিলেন। এর পাশাপাশি দিন কয়েক আগেই ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়