ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৯ মে ২০২০

চিকিৎসকদের পিপিই দিয়ে সাহায্য করলেন ফারহান আখতার

বিনোদন: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। ভাইরাসটিতে মারা গেছেন দেশটির ১ হাজার ৯০০ এর বেশি মানুষ।

লকডাউন দিয়েও দেশটিতে করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। এমন সময় প্রাণের ঝুুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিচ্ছেন করোনা রোগীদের।

সেই  স্বাস্থ্যকর্মীর কথা চিন্তা করে বলিউড তারকা ফারহান আখতার তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দেশটির বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালে ১ হাজার পিপিই দিয়ে সাহায্য করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ফারহান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, 'কোভিড ১৯ এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীরা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। এই যোদ্ধাদের পিপিই দরকার। এখনও অনেক হাসপাতাল রয়েছে যারা সবার টেস্ট করতে পারছে না কিটের সংকটের জন্য। আমি সরকারি হাসপাতালগুলোতে ১০০০ পিপিই ও কিট দিচ্ছি। আপনারাও সাহায্য করুন।’

শুধু ফারহান আখতার নয় দেশটির অনেক তারকায় নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবিলায় সাহায্য করে যাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়