ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

বিনোদন

প্রকাশিত: ১২:০৫, ১২ মে ২০২০

মা হচ্ছেন নায়িকা শুভশ্রী

পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রীর চারহাত এক হয় ২০১৮ সালে। তার আগে থেকেই প্রেম ও নানামাত্রিক গুঞ্জনে আলোচিত ছিলেন রাজ-শুভশ্রী।

সোমবার (১১ মে) তাদের বিয়ের ২ বছর পূর্ণ হলো।

আর শুভ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দারুণ খবর জানালেন রাজ-শুভশ্রী। তাদের ফ্যান পেজের মাধ্যমে জানা গেল, মা হতে চলেছেন শুভশ্রী। এই বছরই জন্ম নেবে তাদের সন্তান।

রাজের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সেই ছবিও ইঙ্গিত দিয়েছে মা হওয়ার বিষয়ে।

টালিউডের এ পরিচালক-অভিনেত্রী জুটির দাম্পত্যজীবনে খুশির খবর প্রকাশ্যে আসার পরই তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ-শুভশ্রী তাদের ঘরে নতুন অতিথি আসার খবর প্রকাশ করলে রীতিমত ভাইরাল হয়ে যায়।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়