ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১২ মে ২০২০

ইরফানকে মনে রাখতে গ্রামের নাম "হিরো-চি-ওয়াদি"

বলিউড তারকা ইরফান খান আমাদের মাঝে নেই। কিন্তু তিনি সবার জন্য রেখে গেছেন তার অনবদ্য সব ছবি।

মহারাষ্ট্রের একটি গ্রাম লগতপুরী । গ্রামটিতে নেই কোনো সিনেমা হল। কিন্তু তাতে কি গ্রামবাসী ৩০ কিলোমিটার দূরে যান শুধু ইরফান খানের ছবি দেখবেন বলে ।

শুধু সিনেমাজগতেই তিনি হিরো নয়। বাস্তব জীবনেও অনেকের লাছে তিনি হিরো । এই গ্রামের মানুষদের তার কাছে  অনেক ঋণ।

গ্রামটির শতাধিক ছাত্রছাত্রীর পরিবারই কৃতজ্ঞ ইরফানের কাছে । শুধু তাই নয়  বহু গরিব পরিবারকে নানাভাবে উপকার করেছেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের দিকে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

তাই সেই অবদানের কথা মনে রাখার জন্য তারা তাদের গ্রামের নামই বদলে দিলো। ইরফানের স্মৃতিরক্ষার্থে  লগতপুর গ্রামের নাম হতে চলছে "হিরো-চি-ওয়াদি" ।মারাঠি ভাষায় হিরো-চি-ওয়াদি মানে হিরোর প্রতিবেশী।

এই ব্যাপারে গ্রামটির এক নেতা বলেছেন, 'যখনই প্রয়োজন হয়েছে, ইরফান ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। স্কুলের পরিকাঠামোর উন্নতিসাধনে সাহায্য করেছন। শিক্ষার্থীদের দের বই কিনে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবকের মতো। তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমরা আজীবনের মতো গ্রামের নাম বদলে দিয়ে।'

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়