ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ আগস্ট ২০২০

চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান আর নেই

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক।

শাহাদাত খান শাবানা-ইলিয়াস কাঞ্চন অভিনীত 'অকৃতজ্ঞ', রিয়াজ-পূর্ণিমা অভিনীত 'জামাই-শ্বশুর'সহ 'হৃদয় থেকে হৃদয়'-র মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন।

এ নির্মাতার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন চলচ্চিত্রের অনেক নির্মাতা ও তারকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়