ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৮ আগস্ট ২০২০

শুভশ্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ

সোমবার পরিচালক রাজ চক্রবর্তীর করোনা পজিটিভের খবর জানা যায়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। এদিকে রাজের স্ত্রী নায়িকা শুভশ্রী বর্তমানে গর্ভবতী। ফলে এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই।

রাজ চক্রবর্তী সোমবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টু্ইট করে সবাইকে জানিয়েছিলেন। রাজ লিখেছিলেন, ‘বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তার দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজিটিভ এসেছে।’

সঙ্গে এটাও জানিয়েছিলেন, খুব কমই উপসর্গ রয়েছে তার ৷ তবে কোনও ঝুঁকি না নিয়ে বাড়িতেই একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছেন তিনি৷রাজ জানিয়েছিলেন, শুভশ্রী-সহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে।

মঙ্গলবার টুইট করে সুখবর দিলেন রাজ নিজেই। তিনি জানালেন, শুভশ্রী-সহ গোটা পরিবারের রেজাল্ট এসেছে নেগেটিভ। অনুরাগীদের দুশ্চিন্তা নিজেই দূর করলেন রাজ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়