ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২১ আগস্ট ২০২০

আইসিইউতে কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বর্তমানে তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষাও করা হয়। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কিন্তু অনেকদিন ধরেই তার জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়।

এ শিল্পীর সহকারি মোশারফ গণমাধ্যমে জানিয়েছেন, নতুন করে আবারও ফেরদৌস ওয়াহিদের করোনা টেস্টের জন্য নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিল্পীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছে তার পরিবার।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়