বিনোদন ডেস্ক
রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল আদালত
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের অভিযোগে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। গ্রেফতারের পর জামিনের আবেদন করেছিলেন রিয়া।
জানা গেছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে জামিন আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে বিশেষ আদালত জানিয়েছে, রিয়া ও তার ভাই শৌভিককে জামিন দেয়া হবে কি না তার চূড়ান্ত রায় জানানো হবে শুক্রবার।
শুক্রবার সকালে বিচারক জি বি গুরাও জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। রিয়া এবং শৌভিক চক্রবর্তীর সঙ্গে আরো চার জনের জামিনের আবেদনের রায় ঘোষণা করেন তিনি। যাতে জামিন মেলেনি রিয়ার। ফলে আগামীদিন বাইকুলা জেলেই কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে।
এছাড়াও সংশ্লিষ্ট ছয় জনেরই জামিন আবেদন খারিজ হয়ে যায় আদালতে। বাকি চার জনের মধ্যে ছিলেন, আব্দুল বশিত, জায়েদ ভিলাত্রা, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা।
এদিকে জামিনের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, রিয়া তার জামিন আবেদনে লিখেছেন জোর করে তাকে দিয়ে বয়ানে সই করা হয়েছে। তার মুখে এমন কথা বসানো হয়েছে যা তিনি বলেননি।
গত মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। গ্রেফতার হওয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষা এবং করোনা টেস্টের জন্যে তাকে মুম্বাইয়ের সিওন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে এনসিবি-র হেফাজতেই রাখা হয় রিয়াকে। বুধবার তাকে স্থানান্তরিত করা হয় বাইকুলা জেলে।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























