ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২০

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সাদেক বাচ্চু

সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এদিকে শনিবার রাতে সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। তাই  ঢাকা মেডিকেল কলেজ থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে হাসপাতালটির কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আজ রোববার সকালে জানিয়েছে, বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। তার চিকিৎসার ব্যাপারে আজ দুপুরের দিকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বসবে।

সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তার অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু। এরপর প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

২০১৮ সালে ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সাদেক বাচ্চু। অভিনয় জীবনের বাইরে তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। একজন লেখক হিসেবেও
নানা বিষয় নিয়ে লেখালেখি করেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়