বিনোদন ডেস্ক
আপডেট: ২১:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২০
আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন
সঙ্গীতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) ২০১৯ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে।
বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয় রবিবার। করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগত ভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে প্রথমবারের মতো অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বলে জানা গেছে।
এবারের ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ বিজয়ীরা হলেন-সেরা সঙ্গীতশিল্পী আসিফ আকবর (গান ‘চুপচাপ কষ্টগুলো’, গীতিকার ও সুরকার: ইথুন বাবু, সঙ্গীত পরিচালক ইবি এন্ড রোজেন, লেবেল: ধ্রুব মিউজিক স্টেশন), সেরা গীতিকার আসিফ ইকবাল (গান ‘তোমায় নিয়ে’, শিল্পী ইশান, গীতিকার আসিফ ইকবাল, সঙ্গীত পরিচালনা অমিত ইশান, লেবেল গানচিল মিউজিক), সেরা সুরকার প্রিন্স মাহমুদ (গান ‘২১-৫২’, শিল্পী লিমন, পলাশ ও অরণ্য, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, লেবেল জি সিরিজ মিউজিক)।
সেরা সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ (গান ‘অবুঝপনা’, শিল্পী হাবিব ওয়াহিদ, গীতিকার সুহৃদ সুফিয়ান, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ, লেবেল এইচ ডাব্লিউ প্রোডাকশন), সেরা শিশুশিল্পী আতিকা রহমান মম (গান ‘ও দাদু রাজ্জাক দাদু') , গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলী হোসেন, লেবেল বাজনা বিডি)। সেরা প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন এবং বিশেষ জুড়ি এ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী) বদরুল হাসান খান ঝন্টু (গান ‘নীল জোছনা’, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ, লেবেল সাদামাটা)।
বিএমজেএ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চেও শেষে আনুষ্ঠানিক এ্যাওয়ার্ড প্রদানের কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে অনুষ্ঠান স্থগিত করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অবশেষে ভার্চুয়াল ভাবেই ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ ঘোষণা ও স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেবার সিদ্ধান্ত হয়।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























