বিনোদন ডেস্ক
‘হগলের দোয়ায় আমি অহন ভালা আছি’
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভক্তদের চিন্তা করতে না করলেন। নিজের ভাষায় ডিপজল বললেন, তেমন কিছুই হয়নাইক্কা আমার। হগলের দোয়ায় আমি অহন ভালা আছি।
জানা যায়, পিঠের নিচে উঠা ফোঁড়ার ছোট্ট একটি অপারেশন হয়েছে ডিপজলের। বেশ কিছুদিন ধরে ফোঁড়ার ব্যাথা অনুভব করছিলেন। ব্যাথা বেড়ে গেলে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গল সকালে চিকিৎসক ফোঁড়াটির অপারেশন করে অপসারণ করেন।
ডিপজল জানিয়েছেন, ফোঁড়াটি পেকে ব্যাথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সফল অপারেশন শেষে সুস্থ আছেন তিনি। আর কোনো সমস্যা নেই।
ডিপজলের অসুস্থ হওয়ার খবরে অনেকেই তার খোঁজ নিতে ছুটে যান হাসপাতালে। ফোনের পর ফোন করতে থাকেন চলচ্চিত্রের অনেকেই। তাদের ধন্যবাদ দিয়ে ডিপজল বললেন, আমার অসুস্থতা নিয়ে চলচ্চিত্রের আপনজনদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমি সবাইকে আশ্বস্থ করছি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তাদের এবং আমার ভক্তদের ভালবাসা ও দোয়ায় ভাল আছি। যারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























