বিনোদন ডেস্ক
স্ত্রীকে নির্যাতনের মামলায় শওকত আলী ইমন গ্রেপ্তার
সংগীত পরিচালক শওকত আলী ইমন
স্ত্রীকে নির্যাতনের মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।শনিবার রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার শওকত আলি ইমনকে তার স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর রমনা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়।’
উল্লেখ্য, শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১২ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন। সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় বিয়ে করেন। তার নতুন স্ত্রীর নাম হৃদিতা রেজা।
তবে কোন স্ত্রীর মামলায় ইমন গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























