ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ৫ অক্টোবর ২০২০

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী তামান্না

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাহুবলী সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মাস খানেক আগে একবার তামান্নার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। তামান্নার বাবা-মা দু’জনেই করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট করিয়েছিলেন তিনি।

সে সময় নায়িকা টুইট করে জানিয়েছিলেন, তার বাবা ও মায়ের রিপোর্ট পজিটিভ হলেও তিনি কভিড নেগেটিভ।

সম্প্রতি একটি ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যান তামান্না। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।এরপরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণী ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ ভালই জায়গা করে নিয়েছেন তামান্না। তার বেশ কয়েকটি ছবির মুক্তি করোনার কারণে পিছিয়ে গেছে। এবার লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই নিজে নতুন রোগটির কবলে পড়লেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়