ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২০ অক্টোবর ২০২০

অভিনেত্রী শ্রাবন্তীর মা মারা গেছেন

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকা অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা মারা গেছেন।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

এর আগে গেল ১২ অক্টোবর শ্রাবন্তী জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী।

জানা গেছে, মঙ্গলবার শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়