ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৮, ৪ নভেম্বর ২০২০

বলিউডের অভিনেতা ফারাজ খান আর নেই

বলিউড অভিনেতা ফারাজ খান

বলিউড অভিনেতা ফারাজ খান

বলিউডের অভিনেতা ফারাজ খান মারা গেছেন। বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর বুধবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী পূজা ভাট। 

মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এরপরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে তার পরিবার। ফারাজের চিকিৎসার জন্য তার পরিবারের পাশাপাশি পূজা ভাটও চিকিৎসার জন্য প্রত্যেককে এগিয়ে আসার বার্তা দেন। 

পূজা ভাটের ট্যুইটের পর ফারাজ খানের পরিবারের পাশে দাঁড়ান সালমান খান। ফারাজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য নিয়ে হাজির হন বলিউড ভাইজান। ফারাজের জন্য সালমানের আর্থিক সাহায্য আসার পর তাকে ধন্যবাদ জানান টেলিভিশন অভিনেত্রী ক্যাশমিরা শাহ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়