ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১২ নভেম্বর ২০২০

সুস্থ হয়ে উঠছেন জুয়েল আইচ

জুয়েল আইচ

জুয়েল আইচ

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ। স্ত্রী এবং মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচ বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। তবে জানা গেছে তিনি এখন অনেকটাই ভালো আছেন।

তার স্ত্রী বিপাশা আইচ জানান, ক্রমেই সুস্থ হয়ে উঠছেন জুয়েল আইচ। তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুয়েল আইচকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের মতো আর অক্সিজেনও লাগছে না। সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়