ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ নভেম্বর ২০২০

অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা স্থিতিশীল

আজিজুল হাকিম

আজিজুল হাকিম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আজিজুল হাকিম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে জানা গেছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। বিষয়টি নিশ্চিত করেছেন, অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, “আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। ব্লাড প্রেশার ও অক্সিজেন লেবেল ভালোর দিকে। তবে এখনো শঙ্কামুক্ত নন।”

এখনো আজিজুল হাকিমের জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকদের আশা শনিবার বিকেল নাগাদ এ অবস্থার উন্নতি হবে।

আজিজুল হাকিমের ফুসফুসে পানি জমেছে, প্রেশার লো এবং হালকা শ্বাসকষ্ট আছে। এসব জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকেরা।

পরিবারের পক্ষ থেকে অভিনেতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার আজিজুল হাকিমের শ্বাসকষ্ট দেখা দেয়ায় রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময়ের মধ্যেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়