ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ২১ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী বেবী নাজনীন

বেবী নাজনীন

বেবী নাজনীন

কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত বুধবার ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

ভর্তির পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ বলে উল্লেখ করেন।

পারিবারিক সূত্র জানায়, শিল্পীর কিডনির কিছু জটিলতাও রয়েছে উল্লেখ করেছেন চিকিৎসকরা। বেবী নাজনীনের সঙ্গে হাসপাতালে রয়েছেন তার ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন।

বেবী নাজনীনের করোনা আক্রান্তের বিষয়টি যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম নিশ্চিত করেছেন।

১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন বেবী নাজনীন।  পরের দুই দশকে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন তিনি। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য তিনি ২০০৩ সালে জাতীয় পুরস্কার পান।

বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়