ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৭ ডিসেম্বর ২০২০

দুবাইয়ে চিকিৎসাধীন ডিপজলের হার্টে ধরা পড়ল ব্লক

ডিপজল

ডিপজল

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চিত্রনায়ক জায়েদ খান আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন।

স্ট্যাটাসে জায়েদ খান লিখেন- ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’

অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

কিছুদিন আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ডিপজল দুবাইয়ে যান। যাওয়ার পরই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এ যাত্রায় কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়