ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:২৩, ২০ ডিসেম্বর ২০২০

অবশেষে বেরিয়ে এলো নেহার বেবি বাম্পের রহস্য

নেহা কক্কর ও রোহনপ্রীত

নেহা কক্কর ও রোহনপ্রীত

চলতি বছরের অক্টোবর মাসে বিয়ে করেছেন গায়িকা নেহা কক্কর। সম্প্রতি তার একটি ছবি নেট দুনিয়ার আলোচনার শীর্ষে। ছবিটি দেখে নেটিজেনদের পাশাপাশি নেহার ভাই টনিও অবাক। 

ছবিটিতে দেখা গেছে নীল রঙের জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহনপ্রীত। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প। বিয়ের দুই মাসের মধ্যে বেবি বাম্প, নেহা মা হতে চলেছেন স মিলিয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছিল ছবিটি।

 ছবিটির ক্যাপশন লেখা ছিল, ‘খেয়াল রাখা কর’, আর সেটা দেখেই টনি কক্করও কমেন্ট করেন যে, তিনি মামা হতে চলেছেন। 

যদিও এসব কিছুর মধ্যে পানি ঢেলে দেন নেহা নিজেই। আসলে নেহা ও রোহানের নতুন গান ‘খেয়াল রাখা কর’ আসছে ২২ ডিসেম্বর, আর তারই প্রোমোশনের জন্য এমন ভূমিকায় নামলেন তারা।

গানের পোস্টের ছবিটাকেই এ জুটি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আর সেটা দেখে সকলেই মনে করেন যে নেহা মা হতে চলেছেন।

তবে নেহার বেবি বাম্পের ছবি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে নিন্দা হলেও, শুভেচ্ছার বন্যাতে সেই নিন্দা ভেসে গেছে! যদিও এই মুহূর্তে সবটাই তার গানের প্রচারের জন্য, তিনি এখন মা হচ্ছেন না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়