ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২৮ ডিসেম্বর ২০২০

অভিনেত্রী তারিনের বাবা লাইফ সাপোর্টে

বাবার সাথে তারিন

বাবার সাথে তারিন

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তারিন নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সঙ্গে বাবার জন্য সবার দোয়াও চেয়েছেন তিনি।

এ অভিনেত্রী লেখেন, “আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।”

তারিনের বাবা মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ও মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট টেলিভিশনের জনপ্রিয় এ তারকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়