ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ ডিসেম্বর ২০২০

দক্ষিণের অভিনেতা রাম চরণ করোনায় আক্রান্ত

রাম চরণ

রাম চরণ

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাম চরণ নিজেই। তিনি জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি উপসর্গবিহীন। তিনি বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন।

অভিনেতা সবাইকে অনুরোধ করে জানান, গত কয়েকদিন ধরে যারা তার সংস্পর্শে গেছেন, তারা প্রত্যেকে যেন নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন। তার সংস্পর্শে যাওয়া প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, সেই প্রার্থনাও করেন রাম চরণ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়