ঢাকা, বুধবার ০৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২১ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

বিজেপিতে নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার

পায়েলের হাতে দলীয় পতাকা তুলে দেয়া হচ্ছে

পায়েলের হাতে দলীয় পতাকা তুলে দেয়া হচ্ছে

অভিনয় জীবন থেকে রাজনীতিতে যাওয়ার রীতি নতুন ঘটনা নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একে একে চলে যাচ্ছেন টলিউডেরর তারকারা। এবার সেই দলে নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।

পায়েলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এদিকে বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন সায়নীর ঘোষ, কাঞ্চন মল্লিকের মতো অনেক তারকা। বলা হচ্ছে, আজ তার পাল্টা জবাব দিল বিজেপি। বিজেপিতে নাম লেখালেন পায়েল সরকার।  

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়