ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৪ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৫, ৪ মার্চ ২০২১

মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল

শিলাদিত্য ও শ্রেয়া ঘোষাল, ডানে শ্রেয়ার পোস্ট করা ছবি

শিলাদিত্য ও শ্রেয়া ঘোষাল, ডানে শ্রেয়ার পোস্ট করা ছবি

মা হতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার সকালে এই সুখবরটি  দিয়েছেন তিনি নিজেই।

একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। ছবিতে দেখা গেছে সযত্নে বেবি বাম্প আগলে রেখেছেন তিনি।

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে শ্রেয়া ঘোষাল আরও লিখলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি শো এর বিজয়ী হওয়ার পর থেকেই ভারতীয় অঙ্গনে তার পরিচিতি লাভ হয়।

পাঁচ বছর আগে ছোটবলের বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বৃহস্পতিবার তাদের মাঝে নতুন অতিথি আসার সুখবর জানালেন ভক্তদের। এই খবরে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তার ভক্ত ও অনুরাগীরা ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়