ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১৩ মার্চ ২০২১

আইসিইউতে চিত্রনায়ক ফারুক

ফারুক

ফারুক

ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিয়মিতই চেকআপের জন্য গত সপ্তাহ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না।

ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

আসমা পাঠান রুম্পা চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে অসুস্থ হয়েছিলেন এই অভিনেতা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। বর্তমানে সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থায় অবনতি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়