ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ মার্চ ২০২১

করোনায় আক্রান্ত কাজী হায়াৎ এর শারীরিক অবস্থার অবনতি

কাজী হায়াৎ

কাজী হায়াৎ

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। গত ১১ মার্চ তাদের দুজনের করোনা শনাক্তের খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, কাজী হায়াৎ এর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

পরিচালক সমিতির সদস্য ও কাজী হায়াতের শিষ্য পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ এই খবরটি নিশ্চিত করে জানান, ‘কাজী হায়াৎ করোনা আক্রান্ত হলেও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। বরং একটু জটিলতা দিয়েছে। তাই ডাক্তারের পরামর্শ মেনে আজ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন।’

হাসপাতালের সাধারণ কেবিনেই চলছে কাজী হায়াতের চিকিৎসা। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান মহারাজ।

উল্লেখ্য, গত ২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াৎ এর শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়