ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ২ এপ্রিল ২০২১
আপডেট: ০৯:৫৭, ২ এপ্রিল ২০২১

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা

দিয়া মির্জা ও তার পোস্ট করা ছবি

দিয়া মির্জা ও তার পোস্ট করা ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। স্বামীকে নিয়ে আছেন মালদ্বীপে। এদিকে বৃহস্পতিবার সবাইকে দিলেন এক সুখবর। জানালেন মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন তিনি।

সেই ছবিতে দেখা যাচ্ছে, লাল ফ্লোরাল রঙের গাউনে উজ্জ্বল দিয়ার বেবি বাম্প। সঙ্গে লিখেছেন, নিজের অন্দরে একটি স্বপ্নের জন্ম হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দিয়া। অনুরাগী থেকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

নেটিজেনদের কেউ কেউ অবশ্য প্রশ্ন করছেন, মাস খানেকের মধ্যে কীভাবে এতটা স্পষ্ট দেখাচ্ছে তার বেবি বাম্প? তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি?

প্রথমবার সন্তানসম্ভবা হলেও দিয়া কিন্তু ইতিমধ্যেই এক মেয়ের মা। তার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে।

এর আগে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। ২০১৯-এর আগস্টে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরে গত ১৫ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড বৈভবের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন তিনি। পেশায় যিনি একজন ব্যবসায়ী। করোনাকালে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারেন তারা। এবার তাদের সংসারে আসছে নতুন অতিথি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়