ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৬, ৪ এপ্রিল ২০২১

পুত্র-পুত্রবধূসহ করোনা আক্রান্ত মৌসুমী

অভিনেত্রী মৌসুমী, তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল এসেছে। ওমর সানী ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা পজিটিভ এসেছে।

মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবা (ওমর সানী) ছাড়া পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বর্তমানে আমরা বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’

গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে এই তারকা দম্পতির ছেলে ফারদীনের বিয়ে হয়। মৌসুমী ও ওমর সানী গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়