ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৩ মে ২০২১
আপডেট: ১৮:২২, ১৩ মে ২০২১

ঈদের সাত দিনে সালমান শাহ’র ৭ সিনেমা

সালমান শাহ

সালমান শাহ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। খুব অল্প বয়সে না ফেরার দেশে চলে গেলেও এখনো তার রয়েছে অগণিত ভক্ত। তার অভিনীত সিনেমার গান যেন সব সময়ের, সব ধরনের দর্শক-শ্রোতাদের।

বিভিন্নভাবেই প্রয়াত এই নায়ককে স্মরণ করা হয়। মৃত্যুর ২৪ বছর পরেও সালমান শাহর সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়। তাইতো এবারের ঈদে সালমান শাহকে নিয়ে বিশেষ আয়োজন করেছে জিটিভি।

‘সালমান শাহ ঈদ স্পেশাল স্বর্নালী ছায়াছবি’ নামের এ আয়োজনে ঈদের সাত দিনে প্রচার হবে সাতটি সিনেমা। ছবিগুলো হলো- স্বপ্নের পৃথিবী, স্নেহ, সত্যের মৃত্যু নেই, প্রেমযুদ্ধ, আনন্দ অশ্রু, এই ঘর এই সংসার ও বিচার হবে।

এরইমধ্যে এই আয়োজন নিয়ে প্রমোশনাল একটি ভিডিও প্রকাশ করেছে গাজী টিভি। সেটি নজর কেড়েছে দেশে বিদেশে থাকা সালমান ভক্তদের।

জিটিভি নিশ্চিত করেছে, ঈদের দিন থেকে টানা সাতদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়