Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ২১ মার্চ ২০২৬

ঈদের দিন বিয়ের সুখবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে জীবনের নতুন অধ্যায়ের সুখবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিক আয়োজনে বিয়ে করলেও বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি। অবশেষে শনিবার (২১ মার্চ) ঈদের দিন আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী।

নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। বিয়ের বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন পথচলা শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।”

নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন নীলাঞ্জনা নীলা।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন তিনি। ওই আসরে দ্বিতীয় রানারআপ হওয়ার পর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। পরবর্তীতে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন এই অভিনেত্রী।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়