বিনোদন ডেস্ক
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
আগুন গানের একটি দৃশ্যে।
এবারের ঈদে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ এবং ‘রাক্ষস’ সিনেমার ‘বিলেত রাজা’ দুটি গানই উৎসবের আবহে নির্মিত হয়ে দর্শকদের দৃষ্টি কাড়ে। বিশেষ করে ‘বিলেত রাজা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সিনেমাগুলো মুক্তির সময় কিছুটা পিছিয়ে যাওয়ায় প্রত্যাশিত মাত্রায় দর্শকপ্রিয়তা পায়নি।
অন্যদিকে, সিনেমার গানের মতো জমকালো আয়োজন নিয়ে নাটকেও দেখা গেছে নাচ-গানে ভরপুর কিছু গান। এর মধ্যে ‘গোলাপি’ নাটকের একই শিরোনামের গান ‘আগুন’ মুক্তির পর থেকেই বেশ আলোচনায় এসেছে। সিনেমাটিক নির্মাণ, প্রেমঘন কথা, আকর্ষণীয় সুর এবং চমকপ্রদ পারফরম্যান্স- সব মিলিয়ে গানটি দ্রুতই দর্শকমনে জায়গা করে নিয়েছে।
‘আগুন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, “আমরা ‘আগুন’ গানটি আলাদা করে হিট করার উদ্দেশ্যে তৈরি করিনি। গল্পের প্রয়োজন থেকেই এটি করা হয়েছে। কিন্তু দর্শক যেভাবে গ্রহণ করেছে, তা সত্যিই বিস্ময়কর। এখন মনে হচ্ছে, গানটি নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছে।”
গানটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, “আমরা সব সময় মানসম্মত কাজ করার চেষ্টা করি। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে, নাটকের গানও সিনেমার গানকে ছাড়িয়ে যেতে পারে।”
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























