ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২২

সৌদি আরবের পতাকায় কালেমা থাকবে

সৌদি আরবের পতাকায় পরিবর্তনের গুঞ্জন আসলেও তা হচ্ছেনা। এর আগে শোনা গিয়েছিলো সৌদি আরবের পতাকায় আর থাকবে না কালেমা, শুধু ইংরেজি ও আরবিতে লেখা থাকবে সৌদি আরবের নাম। তবে এটি হচ্ছে না। পতাকায় কালেমা ও তলোয়ার থাকবে।

পতাকা ও জাতীয় সংগীত নিয়ে শূরা কাউন্সিলের প্রধানের বরাতে গালফ নিউজ জানায়, পতাকা ও জাতীয় সংগীতে কোন পরিবর্তন আসছে না। মূলত পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কোন নিয়ম না থাকায় নতুন আইন করা হয়েছে।

নতুন আইনে জাতীয় সংগীত ও পতাকাকে অপমান করা হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার রিয়াল জরিমানা ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছ।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য আইন করা হয়েছে।

গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতারও করেছে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে সৌদি পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে।

ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলামী দেশ হিসেবেই পরিচিত সৌদি আরব। কিন্তু হাজার বছরের সেই ঐতিহ্য থেকে ক্রমেই বেরিয়ে আসছে দেশটি। এক্ষেত্রে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সমাজ ও সংস্কৃতির ‘আধুনিকায়নে’ ভিশন-২০৩০ ঘোষণা দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ইতিমধ্যে বহু নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। গাড়ি চালানো, হলে গিয়ে সিনেমা ও মাঠে গিয়ে খেলা দেখা এমনকি অভিভাবক ছাড়াই নারীদের হোটেলে কক্ষ ভাড়া নেয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটিতে বড় বড় কনসার্টেরও আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যা নিয়ে সারাবিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়