বিশ্ব ডেস্ক
বিস্ফোরণ নয়, বৈরুতে ভয়াবহ হামলা হয়েছে: ট্রাম্প
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৪ হাজার মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বিস্ফোরণের ওই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে লেবাননের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি তাদের জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দেন।
তিনি বলেন, ‘প্রথমেই আমি লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছে। হতাহত ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা প্রস্তুত।’ লেবাননের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক রয়েছে। আমেরিকার তাদের পাশে থাকবে।
এ সময় তিনি নিজের পোডিয়ামের নোট দেখে এটিকে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেন।
এ সময় তাকে প্রশ্ন করা হয়, ‘বৈরুতের বিস্ফোরণ একটি হামলার ঘটনা ছিল, কোনও দুর্ঘটনা নয়। এ বিষয়ে আপনি আত্মবিশ্বাসী?’
জবাবে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা তাকে যা বলেছিলেন, তার ভিত্তিতে এটি ‘মনে হচ্ছে’। এটি হামলার ঘটনা ছিল।’
ট্রাম্প বলেন, ‘আমি আমাদের কয়েকজন জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছি এবং তারা মনে করছেন যে এটি কোনও উৎপাদন সংক্রান্ত বিস্ফোরণ ধরনের ঘটনা নয়। তারা মনে করে এটি হামলার ঘটনা ছিল। এটি ছিল এক ধরনের বোমা বিস্ফোরণ। তারা আমার চেয়ে আরও ভাল জানে।’ সূত্র: সিএনএন, বিজনেস ইনসাইডার
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















