বিশ্ব ডেস্ক
আমেরিকায় হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিহত ৪
আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন ইসাইয়াস সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে।
এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনা এবং অপর দুজন নিউইয়র্কে। বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া নিউয়র্কের অনেক এলাকাও আকস্মিক বন্যায় ডুবে গেছে।
এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। খবর বিবিসি’র।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত সপ্তাহে আঘাত হেনে দু’জনের প্রাণ কেড়ে নেওয়ার পর ইসাইয়াস ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়েছিল। নতুন করে শক্তি অর্জন করার পর এটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় আঘাত হানে। এরপর এটি সাউথ ক্যারোলিনা হয়ে নিউইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















