বিশ্ব ডেস্ক
বৈরুত বিস্ফোরণ: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুজব
মঙ্গলবার রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠেছে, এটি ইসরায়েল কিংবা আমেরিকার পারমাণবিক হামলা। বিবিসি বলছে, বিস্ফোরণের কারণ হিসেবে ইসরায়েল আর আমেরিকাকে দুষছে সেখানকার পার্টিজান বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে কর্তৃপক্ষ একে প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবেই দেখছে।
সাধারণ নিরাপত্তা বিষয়ক পরিচালক মেজর জেনারেল আব্বাস ইব্রাহিম লেবাননের সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সম্ভব্য উৎস ছিল বন্দরের একটি ডিপো, যেখানে বিস্ফোরক পদার্থের মজুত ছিল। এ ঘটনার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার গুজব নাকচ করে দিয়েছেন তিনি।
ইসরায়েলি একজন মন্ত্রীও একইভাবে হামলার সঙ্গে তার দেশের সংশ্লিষ্টতার গুজব উড়িয়ে দিয়েছেন।
বৈরুতের জোড়া বিস্ফোরণের পর অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে বড় ধোঁয়ার কুণ্ডলী এবং ধসে পড়া বাড়িঘর এবং ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে। রয়টার্স বার্তা সংস্থা কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ধ্বংসস্তূপ থেকে ১০টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















