আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪৯, ৫ আগস্ট ২০২০
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়াল
ফাইল ছবি
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনায় বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের সাত লাখের বেশি মানুষের প্রাণ কেড়ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত হয়ে সারাবিশ্বের ৭ লাখ ৪ হাজার ৪৯৩ জন মারা গেছেন। এদিকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ১০ হাজার ৮৩১ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৩৬৩ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৪৯ লাখ ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি মার্কিনি।
রয়টার্স বলছে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যুতে ইউরোপকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা। করোনায় এই অঞ্চলে এখন পর্যন্ত ২ লাখ ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে; যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৩০ শতাংশ।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল। দেশটিতে ২৮ লাখ ৮ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১ লাখ মানুষ।
৪৮ হাজার ৮৬৯ জনের প্রাণহানি নিয়ে এই অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড মেক্সিকোর। এছাড়াও লাতিন আমেরিকার কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা এবং বলিভিয়ায় করোনা মহামারির বিস্তার দ্রুতগতিতে ঘটছে। করোনায় মৃত্যুতে বিশ্বে চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ২৯৫ জন।
আক্রান্তে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ১৯ লাখ ১০ হাজারের মতো শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৪০ হাজার মানুষ। মৃতের হিসাবে অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। দেশটিতে সোমবার রেকর্ড ৮০৩ জনের প্রাণ কেড়েছে করোনা; যা ওইদিন বিশ্বে ২৪ ঘণ্টায় একক কোনও দেশে সর্বোচ্চ মৃত্যু ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















