ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ৫ আগস্ট ২০২০

লেবাননে বিস্ফোরণ: সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এমপির পদত্যাগ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বৈরুত বিস্ফোরণের ব্যাপারে এ তথ্য দিয়েছেন লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কিত্তানেহ।

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির এমপি মারওয়ান হামাদে। খবর আল-আরাবিয়াহ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অকার্যকর সরকারের অংশ হিসেবে আমি নিজেকে সম্মানিত বোধ করছি না।

তিনি বলেন, আজ রাতে প্রতিনিধি সভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি পূর্ণ স্বাধীন। কারণ আমি সেসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছি না, যেগুলো দেশের বিপর্যয় সম্পূর্ণ পক্ষপাতমূলকভাবে দেখছে। একটি অকার্যকর প্রেসিডেন্ট ও সরকারের অধীন বিশ্বের সামনে দেশ বিপর্যস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ