বিশ্ব ডেস্ক
বৈরুতে বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত
বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে বড় গম্বুজ আকারে ধোঁয়া উড়ছে, এর কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি, ভবন উড়ে যেতে দেখা যায়।
বৈরুতে জোড়া বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন, মেহেদি হাসান ও মিজানুর রহমান। তারা আশরাফি এলাকায় নিহত হয়েছেন। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন।
এছাড়া নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গির আল মোসতাহিদুর রহমান একথা জানিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি লেবাননে অবস্থিত বাংলাদেশিদের কারও কোনও সমস্যা আছে কিনা জানার জন্য।’
তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার বন্দর এলাকায় ব্যস্ত ছিলাম এবং দু’টি হাসপাতালে খোঁজ নিয়েছিলাম কোনও বাংলাদেশি আছে কিনা। আজকে আমরা সব জায়গায় খোঁজ নেবো।’
রৈরুতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এখানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সে কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।’
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















