আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:১০, ৫ আগস্ট ২০২০
রাম মন্দির নির্মাণ উদ্বোধনে অযোধ্যায় নরেন্দ্র মোদি
সংগৃহীত
রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে ২৯ বছর পর উত্তর প্রদেশের অযোধ্যায় পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুর ১২টায় রামলালার দর্শন করে বিশেষ পূজায় যোগ দেন তিনি।
যে ভূমিতে রাম মন্দির নির্মিত হচ্ছে তা নিয়ে কয়েক দশক ধরে হিন্দু ও মুসলমানদের বিরোধ ছিল। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা জমিটিতে থাকা ষোড়শ শতকের বাবরি মসজিদ ভেঙেও ফেলে। জমির মালিকানা নিয়ে কয়েক দশকের বিরোধ শেষে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট জমিটিতে রামমন্দির নির্মাণে সবুজ সংকেত দেয়। মসজিদ নির্মাণে মুসলমানদের অযোধ্যারই অন্য কোথাও জমি দিতে বলে তারা।
সূচি অনুযায়ী, বুধবার লখনৌ হয়ে মোদি অযোধ্যায় নামেন। এরপর যান হনুমানগরি মন্দিরে; সেখান থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। তার সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মোহন ভাগবত ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মন্দির নির্মাণে ভারতের বিভিন্ন অংশের লাখ লাখ ভক্ত সোনা-রুপার কয়েন, ইট ও বার পাঠিয়েছে। এসব মূল্যবান জিনিস পাহারায় পুলিশও মোতায়েন করা হয়েছে। মন্দিরের জন্য কয়েক বছর ধরে ভক্তদের কাছ থেকে ‘শ্রী রাম’ লেখা খোদাই করা দুই লাখ ইট সংগ্রহ করা হয়েছে। রামমন্দিরের ভিত ওই ইটগুলো দিয়েই তৈরি হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রামমন্দিরের ভিত্তিপ্রস্তর ঘিরে অযোধ্যায় আচার-অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার থেকেই। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মন্দিরের কাজ শেষ হতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে। কেবল মন্দির নির্মাণেই খরচ পড়বে প্রায় তিনশ কোটি রূপি। মন্দিরের আশপাশের অন্যান্য স্থাপনা ও উন্নয়ন কাজে ব্যয় হবে আরও হাজার কোটি রুপি।
মোদি যে রুপার ইটটি দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, ভূমিপূজার পর সেটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















