আন্তর্জাতিক ডেস্ক
বৈরুতে বিস্ফোরণে গৃহহীন হয়েছেন তিন লাখ মানুষ
মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে। এ দুর্ঘটনায় বৈরুতের অন্তত তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানান স্থানীয় গভর্নর মারওয়ান আবৌদ।
এখন পর্যন্ত সেই ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার হাজারেরও বেশি। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর আবৌদ।
বিধ্বস্ত বন্দর এলাকায় এখনও কিছু কিছু জায়গায় ধোয়া উড়তে দেখা গেছে। নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন বহু মানুষ।
বৈরুতের হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থান সংকটের কারণে হাসপাতালের বাইরেই আহতদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।
লেবাননে ভয়াবহ এ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও লেবানিজ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের গোডাউনে বহুদিন ধরে বিস্ফোরক পদার্থ মজুত রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই গোডাউনে ২০১৪ সালে বাজেয়াপ্ত করা অন্তত ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















