বিশ্ব ডেস্ক
"অ্যামোনিয়াম নাইট্রেট নিজে নিজে বিস্ফোরণ ঘটাতে পারে না"
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারে যে বিস্ফোরণটি ঘটেছিল একটি গুদাম বা ওয়্যারহাউসে – যাতে বিপুল পরিমাণে একটি বিশেষ রাসায়নিক পদার্থ মজুত করে রাখা ছিল, যারা নাম এ্যামোনিয়াম নাইট্রেট।
বিস্ফোরণের কারণ হিসেবে সেখানকার একটি গুদামে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ মজুদ ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
একটি ভিডিওতে দেখা যায় প্রথম বিস্ফোরণের ফলে সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে থাকে। শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ওই বিস্ফোরণের ভিডিও তুলছিল। কিছুক্ষণ পরই মানুষের চোখের সামনে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। যাতে প্রথমে বিশাল আগুনের গোলা দেখা যায় এবং তারপর বাতাসের ঝাপটায় অনেকটা ব্যাঙের ছাতার মতো পানি ও বাষ্পের সাদা মেঘের ধোয়া উঠতে উঠতে মিলিয়ে যায়। তারপরই লাল রংয়ের ধোঁয়ার কুণ্ডলী কেমন যেন পাক খেতে খেতে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্যাপারটা ঘটে যায়। আর শেষে ওঠা ওই লাল ধোয়া থেকে বুঝা যায় অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ হয়েছে।
অ্যামোনিয়াম নাইট্রেট হল এমন একটি রাসায়নিক পদার্থ, যা প্রধানত সার উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া অন্যান্য শিল্পক্ষেত্রে ও কলকারখানায় এই রাসায়নিকটি কাজে লাগে। খনিতে যে বিস্ফোরক ব্যবহৃত হয় তার অন্যতম উপাদান হল এটি।
তবে অ্যামোনিয়াম নাইট্রেটের বিশেষত্ব হল এটি নিজে বিস্ফোরক পদার্থ নয়, বিশেষ কিছু অবস্থায় বিস্ফোরকে পরিণত হয়ে যায়। বিবিসিকে এ কথা জানিয়েছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ফিলিপ ইনগ্রাম। এই রাসায়নিককে বরং বলা হয় ‘অক্সিডাইজার’, যা আগুনে আরও বেশি করে অক্সিজেন টেনে আনে এবং আগুন আরও বেশি করে জ্বলে ওঠে।
ফিলিপ ইনগ্রাম আরও বলেন, ‘সীমিত জায়গায় অ্যামোনিয়াম নাইট্রেট নিরাপদে মজুদ করা যায়। কিন্তু যখন জ্বালানি তেলের মতো কোন পদার্থ এর সংস্পর্শে আসে বা মিশে যায় তখন এটি বিস্ফোরণ ঘটাতে পারে।’
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক গ্যাব্রিয়েল ডি সিলভা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, দুম করে অ্যামোনিয়া নাইট্রেটে আগুন ধরানো অথবা একটা বিস্ফোরক ঘটানো বেশ কঠিন।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















